Top News

“পে-স্কেল লেট তো ঠিক — কিন্তু চাকরিজীবীরা পাচ্ছেন শক্তিশালী মহার্ঘ ভাতা!”

 “পে-স্কেল লেট তো ঠিক — কিন্তু চাকরিজীবীরা পাচ্ছেন শক্তিশালী মহার্ঘ ভাতা!”


আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এ জন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন।এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। 

কমিশনের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের হাতে যেহেতু সময় কম, তাই তা ঘোষণা দেওয়া হবে না। নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে।

সূত্র আরো জানায়, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে। প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ জন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার।

পে কমিশনের একটি সূত্র জানায়, নতুন বেতন কাঠামো প্রণয়নে বেতনের অনুপাত নিয়ে তিনটি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে—১:৮, ১:১০ ও ১:১২।

Post a Comment

Previous Post Next Post